Sylhet Today 24 PRINT

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২০

বিদ্যুৎ লাইনে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ২৯ ফেব্রুয়ারি শনিবার সিলেট মহানগর ও শরহতলীর বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এর মধ্যে রয়েছে কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরাণ থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালঙ্কা নয়াবস্তি ও আশপাশ এলাকা।

এছাড়াও ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন ব্লক-এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেরোরতন, ভ্যাট অফিস, সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়াসহ আশেপাশের এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না।

এদিকে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে প্রেরিত অপর বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি ঘাসিটুলা ফিডারের আওতাধীন ঘাসিটুলা, মজুমদারপাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল ১নং ও ২নং গলি, বেতের বাজার ও কলাপাড়া এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.