Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০২০

ফেঞ্চুগঞ্জে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে পিতা ও পুত্রকে গ্রেপ্তারর করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

একইসাথে অপহৃতকে উদ্ধার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম কর্মদা গ্রামের ওই কলেজছাত্রী গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গেলে অভিযুক্তরা তাকে অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনায় কুলাউড়া থানার লস্করপুর গ্রামের আরাফাত মোল্লা (৫৫) ও তার দুই ছেলে মাহবুব (২২) ও মাহফুজ (২৫) কে আসামী করে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেন কলেজছাত্রীর পিতা। (মামলা নং ১০/২৭-২-২০)।

মামলায় তিনি উল্লেখ করেন আসামিরা বর্তমানে ফেঞ্চুগঞ্জ কচুয়াবহর এলাকায় বসবাস করে। আসামি মাহফুজ কলেজ ছাত্রীর প্রায়ই উত্যক্ত করত। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়। সালিশে আসামিরা ভবিষ্যতে উত্যক্ত না করার লিখিত দিলেও তারা সংঘবদ্ধ হয়ে ছাত্রীকে অপহরণ করে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মামলা দায়ের হলে ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে কাজে নামে পুলিশ। ২৭ ফেব্রুয়ারি ভোররাতে কুলাউড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে আসামি মাহফুজ ও তার পিতা আরাফাত মোল্লাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.