Sylhet Today 24 PRINT

দিল্লীর সহিংসতার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ

তাহিরপুর প্রতিনিধি  |  ২৮ ফেব্রুয়ারী, ২০২০

ভারতের দিল্লীতে সহিংসতা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর তৌতিহী জনতদার ব্যানারে এই বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার পশ্চিম বাজারে এসে মানববন্ধনে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, হুসাইন শরিফ বিপ্লব, সাদেক আলী, এরশাদ মিয়া, সামায়ুন কবির, সেলিম আখঞ্জি, আতিকুর রহমান, খোকন মিয়া, কোবায়ের রহমান অনিক, মজিবুর রহমান সৌরভ, মোজাহিদ মিয়া প্রমুখ।
 
বক্তারা বলেন, রক্তচোষা জালিমকে বাংলার জমিনে ঠাঁই দেয়া হবে না। মোদির আস্তানা বাংলাদেশে হবে না। মুজিব বর্ষের বক্তা হিসেবে মোদীকে বাংলার জমিনে পা রাখতে দেওয়া হবে না। দলবল নির্বিশেষে ভারতের দিল্লিতে মুসলিমগন হত্যা ও মসজিদ পুড়ানোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয় বক্তাগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.