Sylhet Today 24 PRINT

‘সচেতন মায়ের সন্তান কখনো সমাজে অমঙ্গল ডেকে আনতে পারে না’

বানিয়াচংয়ে ‘সন্ত্রাস নারী নির্যাতন ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা’ শীর্ষক সভা

বানিয়াচং প্রতিনিধি |  ২৯ ফেব্রুয়ারী, ২০২০

হবিগঞ্জ জেলা সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেছেন, একটি সুন্দর আদর্শ সমাজের জন্য একজন মায়ের ভূমিকা যেমন অপরিসীম। তেমনি আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকাই বেশী গুরুত্বপূর্ণ। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। সমাজ থেকে সন্ত্রাস নারী নির্যাতনসহ যেকোনো ধরণের অন্যায় দুর করতে মায়েদের এগিয়ে আসতে হবে। সচেতন মায়েদের সন্তান কখনও সমাজের অমঙ্গল ডেকে আনতে পারে না।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘সন্ত্রাস নারী নির্যাতন ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক একটি ভয়ানক ব্যাধি। এসব থেকে উত্তরণের জন্য পুলিশের পাশাপাশি সমাজের নেতৃস্থানীয় এবং মাসহ সকলকে নিজের অবস্থান থেকে কাজ করে যেতে হবে। যে কোনো ধরণের সামাজিক অবক্ষয় রোধে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে করতে হবে।

প্রয়োজনে ৯৯৯ নাম্বারে বিনামূল্যে ফোন দেয়ার আহবান জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ।

ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম,বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, ওসি তদন্ত প্রজিত কুমার দাশ, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায় প্রমুখ।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মা, সাংবাদিক, জনপ্রতিনিধি ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজ মিলনায়তনে দাঙ্গা, মাদক ও জঙ্গিবাদের কুফল এবং প্রতিকার করণীয় শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.