Sylhet Today 24 PRINT

সিলেট-তামাবিল মহাসড়কের কাজ পরিদর্শনে প্রবাসী কল্যাণ মন্ত্রী

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৯ ফেব্রুয়ারী, ২০২০

নির্মাণাধীন সিলেট-তামাবিল মহাসড়কের মামার বাজার অংশের কাজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রীর পরিদর্শন কালে এলাকাবাসী অভিযোগ করেন স্থানীয় মার্কেট মালিকদের কাছ থেকে উৎকোচ গ্রহণের মাধ্যমে সওজ কর্মকর্তারা উক্ত প্রকল্পের নকশা পরিবর্তন করেছেন। এবং ধীর গতিতে নির্মাণকাজ পরিচালনা করছেন ।

এসময় মন্ত্রী ইমরান আহমদ মামার বাজার অংশে গোল চত্বরের নির্মাণ কাজসহ এই মহাসড়কের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ দেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তিনি উক্ত মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব।

সহকারি কমিশনার (ভূমি) এ কে এম নুর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হাজি নজরুল সিকদার, সদস্য সুবাস দাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মিনহাজুর রহমান, ব্যবসায়ী ছরোয়ার হোসেন ছেদু, মনিরুজ্জামান মিন্টু, জাকির খান,

জাফলং নিউজ২৪ এর সম্পাদক ইমরান হোসেন সুমন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, শাহজান সিরাজ, আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা সোহেল আহমদ, সাব্বির রহমান সাজন প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.