Sylhet Today 24 PRINT

সৌদিতে সন্ত্রাসী হামলায় গোলাপগঞ্জের যুবক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৯ ফেব্রুয়ারী, ২০২০

সৌদি আরবে সন্ত্রাসীদের হামলায়  সিলেটের গোলাপগঞ্জের ময়নুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের চৌ’ঘরী গ্রামের মৃ’ত আব্দুস সাত্তারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পূর্বে সড়কের পাশ থেকে সৌদি আরব পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উ’দ্ধার করে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছে বলে জানা গেছে।

ময়নুল ইসলামের চাচাতো ভাই আব্দুল ওয়াদুদ জানান, দীর্ঘদিন থেকে ময়নুল সৌদি আরবে বসবাস করে আসছিলেন। তিন বছর আগে বাড়ি এসে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বালিঙ্গা গ্রামে তিনি বিয়ে করেন। তার একটি ছেলে রয়েছে। এ বছর তার দেশে আসার কথা ছিলো বলেও জানান আব্দুল ওয়াদুদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.