Sylhet Today 24 PRINT

সাংসদ আবু জহির ও ডিআইজিকে হত্যার ‘হুমকিদাতা’ আটক

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০১৫

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমানকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগে কারণ্যক সরকার নামে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে শহরের গার্নিং পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

কারণ্যকই হুমকীদাতা দাবি করে পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর বেলা ৩টা ৩৪ মিনিট থেকে ৪টা ২৫ মিনিট পর্যন্ত পৃথক দু’টি মোবাইল নম্বর ০১৭৫৪-৬২৬৭৮১ ও ০১৭১১-৮৩৫৮০৩ থেকে এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির ও ডিআইজি মিজানুর রহমানকে এসএমএস ও ভয়েজ কলের মাধ্যমে হত্যার হুমকি ও অশ্লিল কথাবার্তা বলে।

এ প্রেক্ষিতে অভিযানে নামে পুলিশ। কললিস্টের ভিত্তিতে কোন প্রকার ডকুমেন্ট ছাড়া সিম বিক্রির অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর শহরের শিউলী টেলিকমের মালিক বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের মতিউর রহমানের ছেলে বোরহান উদ্দিন রুমন ও পিয়াইম টেলিকমের গ্রামীণফোন কাস্টমান কেয়ারের অথরাইজড পারসন আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের আব্দুর হান্নানের ছেলে মিজানুর রহমানকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যমতে বুধবার বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামের বানেশ্বর সরকারের ছেলে কারণ্যক সরকারকে শহরের গার্নিংপার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১২টি সিম, ৫টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট, বিভিন্ন কোম্পানীর সিম রেজিস্ট্রেশন এর কাগজ, মোবাইল কভার, এমপি, ডিআইজি, বিচারক, জেলা প্রশাসকসহ বিভিন্ন ভিআইপিদের মোবাইল নম্বর সম্বলিত পকেট ডায়েরীসনহ কাগজপত্র জব্দ করা হয়।

পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, কোন প্রকার ডকুমেন্ট ছাড়াই কারণ্যক মোবাইল সিম সংগ্রহ করে। সে সিমের প্রকৃত মালিক ও তার প্রতিবেশী সুরঞ্জনকে বিপদে ফেলার জন্য হুমকি প্রদান করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.