বানিয়াচং প্রতিনিধি | ০১ মার্চ, ২০২০
বানিয়াচংয়ে অসহায় ও গরীব ১৫ জন শিক্ষার্থীদের মধ্যে পরিধেয় কাপড় বিতরণ করেছে বানিয়াচং পাঞ্জেরি ছাত্র সংস্থার (১৭/১৯) সদস্যরা।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বানিয়াচং শরীফখানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাপড় বিতরণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, পাঞ্জেরি ছাত্র সংস্থার সদস্যরা প্রতি মাসে ১০০ টাকা করে সংগ্রহ করে ৩টি প্রতিষ্ঠানের প্রায় ১৫ জন গরীব শিক্ষার্থীদেরকে পোশাক বিতরণ করায় সিদ্ধান্ত নেয়। এটি তাদের প্রথম কার্যক্রম। এরই ধারাবাহিকতায় ওই দিন শরীফখানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীকে কাপড় তুলে দেয়।
পরবর্তীতে আলমদিনা শিশু একাডেমি ও গরীব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীদের হাতে এই কাপড় তুলে দেয়া হয়।
শরীফখানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পোশাক বিতরণের সময় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদির বখত সোহেলী, কাওসার আহমেদ সোহাগ ও সৈয়দ সুহেল রানা, আমজাদ হোসেন, মোস্তাফিজুর, শুভ, সৌরভ, রুবেল মিয়া প্রমুখ।
পাঞ্জেরি ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. সজীব হোসেন জানান, এটা আমাদের প্রথম কার্যক্রম। গরীব অসহায় শিক্ষার্থীদের হাতে এসব তুলে দিতে পেরে গর্বিত এই সংস্থার সদস্যরা। আশা করি এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।