Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ছাত্রদলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক |  ০১ মার্চ, ২০২০

সিলেট জেলা ছাত্রদলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী দেড় মাসের মধ্যে ইউনিটগুলোর নতুন কমিটি গঠন করা হবে।

রোববার (১ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলার সকল উপজেলা, পৌর ও কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এ সকল ইউনিটের নেতাকর্মীদের সুশৃঙ্খল ও সুসংগঠিত করে বিএনপি চেয়ারপার্সন কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আগামী ৪৫ দিনের মধ্যে ইউনিটগুলোতে নতুন নেতৃত্ব প্রদান করা হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজুলর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল রোববার সংগঠনের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.