Sylhet Today 24 PRINT

ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত ৬

ছাতক প্রতিনিধি  |  ০১ মার্চ, ২০২০

সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

রোববার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি যাত্রীবাহী সিএনজি-ফোরষ্ট্রোক (নং-সিলেট থ ১১-৭৭৮৯) কৈতক নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। দূর্ঘটনায় গুরুতর আহত যাত্রী জাবেদ আহমদ (২৮), খোকন মিয়া(২৪), লেচু মিয়া (৩৩) ও সালেহ আহমদ (৩০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মামুনসহ অন্যান্যদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনাকবলিত সিএনজি ও মোটারসাইকেল জব্দ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.