Sylhet Today 24 PRINT

জুড়িতে বীমা মেলা অনুষ্ঠিত

জুড়ি প্রতিনিধি |  ০১ মার্চ, ২০২০

বীমা দিবস উপলক্ষে মৌলভীবাজারের জুড়িতে দিন ব্যাপী বিমা মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা প্রশাসন ও বিভিন্ন বীমা কোম্পানীর অফিসের সম্বনয়ে এক র‌্যালি জুড়ী শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিকের সভাপতিত্ত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রনজিতা শর্মা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর অফিস ইনচার্জ বিষ্ণুপদ দেব, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ অফিস ইনচার্জ অম্বিকা পাল, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর লিটন বিশ্বাস, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর অফিস ইনচার্জ শিহাব উদ্দিন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর অফিস ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমদ, প্রচার সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসাইন প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.