Sylhet Today 24 PRINT

সিলেটে জাতীয় বীমা দিবস পালিত

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০২০

‘বীমা দিবসের শপথ করি, উন্নত দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় ভাবে প্রথম বারের মত সমগ্র বাংলাদেশে “বীমা দিবস পালিত হয়। এরই ধারাবাহিকতায় রোববার (১ মার্চ) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে।

পপুলার লাইফ ইনস্যুরেন্সের কোম্পানি লি. সহ সকল বীমা কোম্পানির সমন্বয়ে এই দিবস পালন করা হয়। সকল বীমা কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী এবং সর্বস্থরের মানুষজনের সমন্বয়ে শোভাযাত্রা ও বেলুন উত্তোলনের মাধ্যমে বিভাগীয় কমিশনার অনুষ্ঠানের উদ্বোধন করেন।

র‌্যালি শেষে কবি নজরুল অডিটোরিয়ামে বীমা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হকের সভাপতিত্বে ও পপুলার লাইফ ইনস্যুরেন্সের নির্বাহী পরিচালক বি.এম শাহজাহান এবং প্রকল্প ইনচার্জ ফয়সল আহমদ তফাদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, সদর উপজেলা ইউ.এন.ও কাজী মহুয়া মমতাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করা হয় এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ১০ জন বীমা গ্রাহককে মেয়াদপূর্তি চেক বিতরণ করা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.