Sylhet Today 24 PRINT

নবীগঞ্জ থেকে হত্যা মামলার মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০১ মার্চ, ২০২০

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এলাকা থেকে হত্যা মামলার মৃত্যু দণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

রোববার (১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন এএসপি মো. আব্দুল খালেক।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন দরবেশপুর এলাকা থেকে হত্যা মামলার মৃত্যু দণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- সুন্দর মিয়া (৪০), পিতা- মৃত আফসার মিয়া, সাং- দরবেশপুর, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।

গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.