Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

কমলগঞ্জ প্রতিনিধি |  ০১ মার্চ, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ভারতীয় ১০ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ১০মিনিটে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের সামন থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নেতৃতে সঙ্গীয় অফিসার এসআই কাজী আরিফ আহমেদ এএসআই মোজাম্মেল হক, কর্ণমনি দাস, সুমন পাল, তাকলিম হোসেনসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ডিউটি চলাকালীন সময়ে কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক আদমপুর শাখার গেইটের সামনের পাকা রাস্তায় থেকে মো. মছব্বিরকে ( ৪৭) মাদকসহ আটক করা হয়। সে কমলগঞ্জ উপজেলার আব্দুল মনাফ এর ছেলে। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.