Sylhet Today 24 PRINT

আহত লক্ষ্মীপেঁচা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০২ মার্চ, ২০২০

সিলেটের বিয়ানীবাজার থেকে আহত এক লক্ষ্মীপেঁচা উদ্ধার করেছে সিলেট বনবিভাগ।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া থেকে এ লক্ষ্মীপেঁচাটি উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার সকালে আলীনগর গ্রামের জনৈক সেলিম মিয়া আহত লক্ষ্মীপেঁচাটি ধরার পর সিলেট বনবিভাগকে খবর দেওয়া হলে তারা লক্ষ্মীপেঁচাটি উদ্ধার করে নিয়ে যায়।

সিলেট বনবিভাগের রেঞ্জ অফিসার হাসমত আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আহত লক্ষ্মীপেঁচাটিকে যথাযথ চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলে অবমুক্ত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.