Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে চা শ্রমিকের মরদেহ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে বিষ্ণু মুন্ডা (৫২) নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নালুয়া চা বাগান এলাকার একটি জলাশয়ের কাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত বিষ্ণু মুন্ডা ওই বাগানের বাসিন্দা। মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তার গলায় মাফলার পেছানো ছিল। ধারণা করা হচ্ছে, লোকটিকে হত্যার পর মরদেহ ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.