চুনারুঘাট প্রতিনিধি | ০৩ মার্চ, ২০২০
হবিগঞ্জের চুনারুঘাটে আল আমীন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) ভোর রাতে পুলিশ এই যুবকের লাশ উদ্ধার করে।
ময়নাতদন্ত করে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত আল আমীন উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আছকির মিয়ার ছেলে।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।