Sylhet Today 24 PRINT

মাধবপুরে অটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আদাঐর গ্রামে নিকটে একটি অটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধ শাহাজাহান মুন্সী আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।

তিনি মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে শাহাজাহান মুন্সী একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ানোর সময় দ্রুত গতিতে আসা অপর একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্বজনরা আহত অবস্থায় শাহাজাহান কে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ৫দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার বিকেল ৪টার দিকে মারা যান।

আদাঐর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাবুল মিয়া এর সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.