Sylhet Today 24 PRINT

লালবাজারে হোটেলে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মার্চ, ২০২০

সিলেট নগরীর লালবাজার এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লাভলী হোটেল নামের ওই হোটেলে আগুন লেগে যায়।

খবর পেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে আগুনের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালবাজারের পাঁচতলা একটি ভবনের পঞ্চম তলায় লাভলী হোটেলের অবস্থান। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ওই হোটেলের একটি কক্ষ থেকে আগুনের ধোয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের ছড়িয়ে পড়ে আগুন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তার ঘটনাস্থলে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.