Sylhet Today 24 PRINT

মদন মোহন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক  |  ০৪ মার্চ, ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জ ছাত্রলীগ নেতা রাকিব ও খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেলকে হত্যার প্রতিবাদে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ মঙ্গলবার সকাল ১২টায় মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ চত্ত্বরে এসে মিছিলটি শেষ হয় এবং মিছিল পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিফতাহুল হোসেন লিমনের পরিচালনায় মিছিলে অংশ গ্রহণ করেন কলেজ ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

এসময় সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা, শান্তি ও প্রগতি দর্শনে বিশ্বাসী, ছাত্র রাজনীতির সাইনবোর্ড ব্যবহার করে কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চায়, তাহলে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তা প্রতিহত করবে।  

এসময় বক্তারা প্রশাসনের কাছে ছাত্রলীগ নেতা রাকিব ও রাসেল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.