Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে দুঃসাহসিক চুরি

জকিগঞ্জ প্রতিনিধি |  ০৪ মার্চ, ২০২০

জকিগঞ্জ বাজারে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে শুভ টেলিকম নামের ওই প্রতিষ্ঠানে চুরি হয়।

প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী ইকবাল আহমদ জানান, দোকানের তালা ভেঙ্গে নগদ দেড় লক্ষ টাকা, দুই লক্ষাধিক টাকার দামী মোবাইল সেটসহ অনুমান চার লক্ষ টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা।

জকিগঞ্জ পৌর মেয়র হাজী মো. খলিল উদ্দিন বলেন, বাজারের প্রাণেকন্দ্রে থানার সন্নিকটে এমন চুরির ঘটনায় আমরা হতভম্ভ। এর আগের রাতে ইউএনওর কার্যালয় সংলগ্ন বাসায় ভেন্টিলেটর ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। তার প্রশ্ন বাজাররে সিসি ক্যামেরা, পাহারাদার ও পুলিশ কী করে? উপজেলার বারহালে দরজা ভেঙ্গে ঘুমন্ত ৩ জন মানুষকে ডাকাতেরা গুলি করে সোমবার দিবাগত রাতে মালামাল লুটে নিয়েছে। সে ঘটনায় এখনো মামলা হয়নি। অথচ পুলিশ বলছে আমরা চুরি ডাকাতি রোধে চেষ্টা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.