Sylhet Today 24 PRINT

মাধবপুরে পৃথক অভিযানে মাদকসহ আটক ৪

মাধবপুর প্রতিনিধি |  ০৪ মার্চ, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযানে মাদকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুল কাইয়ুম মঙ্গলবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার ঘোনাপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল ও ১৩ বোতল ভারতীয় মদসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্রাপাড়া এলাকার বিল্লাল মিয়া (২৮) ও ধর্মঘর এলাকার জালাল মিয়া (২৯) কে আটক করে।

অপরদিকে মনতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল হক মুন্সি মঙ্গলবার রাতে উপজেলার কমলপুর গ্রামের দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল মোতালিব মিয়ার ছেলে দুলাল মিয়া (৪১) ও একই গ্রামের নুরুল ইমলামের ছেলে আজিজুর রহমানকে (৪২) ৩ কেজি ভারতীয় গাঁজা ও ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুল কাইয়ুম সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.