Sylhet Today 24 PRINT

সৌদির সাথে মিল রেখে মৌলভীবাজারে কয়েকটি স্থানে ঈদ পালন

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৫

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার কয়েক গ্রামে  ঈদ উদযাপন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার একটি বাসার ছাদে ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ জামাতে ইমামতি করেন উজান্ডির পীর সাহেব আব্দুল মাওফিক চৌধুরী। মৌলভীবাজার সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় শতাধিক মুসল্লি এ জামাতে অংশ নেয়।

নামাজ শেষে তিনটি গরু ও দুইটি ছাগল কোরবানি দেওয়া হয়।

জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলার কয়েকটি গ্রামে হাজারো মানুষ ঈদ উদযাপন করছেন বলে জানা যায়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.