Sylhet Today 24 PRINT

দিরাই-শাল্লার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: জয়া সেনগুপ্তা

দিরাই প্রতিনিধি |  ০৫ মার্চ, ২০২০

দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, দিরাই শাল্লায় রয়েছে শতবছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য, দিরাই শাল্লায় কোনদিন সাম্প্রদায়িক সহিংসতা হয়নি। প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এখান থেকে আট বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেনি। গত কয়েকদিন আগে দিরাই পৌর সদরের মজলিসপুরে মুর্তি ভাঙ্গার যে ঘটনাটি ঘটেছে তা আমাকে ব্যাথিত করেছে। দুষ্কৃতিকারীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তা ক্ষমার অযোগ্য। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানাবো অনতিবিলম্বে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জন্য।

তিনি আরও বলেন, আমার স্বামীর রেখে যাওয়া দিরাই শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে তা বজায় রাখতে হবে।

বুধবার সন্ধ্যায় দিরাই পৌরসভার মজলিসপুর গ্রামস্থ বাবা গাছের ভাঙ্গা মুর্তি পরিদর্শন শেষে এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে জয়া সেনগুপ্তা এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও পৌর মেয়র মোশাররফ মিয়ার সঞ্চালনায় মতবিনিময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বেলায়েত হোসেন সিকদার, দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, এডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের সিলেট বিভাগের সমন্বয়ক অশোক তালুকদার অপু, সমাজকর্মী শাহজাহান সিরাজ, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.