মাধবপুর প্রতিনিধি | ০৫ মার্চ, ২০২০
হবিগঞ্জের মাধবপুরে আহত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক আহত বৃদ্ধ (৭০) কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বৃদ্ধকে রাস্তার পাশে পরে থাকতে দেখে কলেজের ছাত্র ও শিক্ষকদের সহযোগিতায় অফিস সহকারী আনিসুর রহমান তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক।
পরে মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান মাধবপুর সদর হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে এই অজ্ঞাত বৃদ্ধ রোগীর খোঁজ খবর নেন এবং রোগীর সঙ্গে কোনো পরিচয় ব্যক্তি না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উনার সুচিকিৎসা জন্য নির্দেশ দেন।
এদিকে আহত এ বৃদ্ধকে কেউ চিনতে পারলে মাধবপুর সদর হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।