Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

মাধবপুর প্রতিনিধি  |  ০৫ মার্চ, ২০২০

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ৫০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল হান্নান (৫০) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। বুধবার সন্ধ্যা ৭ টায় বৈকন্ঠপুর রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, গোপন  সুত্রে খবর পেয়ে এএসআই দেলোয়ার সহ একদল পুলিশ নিয়ে বৈকন্ঠপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ হবিগঞ্জ সদরের শায়েস্তানগর এলাকার মুর্শেদ আলীর ছেলে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়।
 
মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.