Sylhet Today 24 PRINT

জাতীয় পাট দিবস উপলক্ষে সিলেটে র‍্যালি

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মার্চ, ২০২০

‘সোনালী আশে সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ সহ ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা, পরিবেশ রক্ষায়  পাট ও পাটজাত পণ্য ব্যবহার বৃদ্ধিতে দেশব্যাপী  সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.