Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধাদের আজীবন কর মওকুফের ঘোষণা ঘিলাছড়া ইউপি চেয়ারম্যানের

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০২০

একের পর এক অনন্য নজির স্থাপন করে যাচ্ছেন ফেঞ্চুগঞ্জের ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেইছ চৌধুরী। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন ব্যতিক্রমী উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসা কুড়চ্ছেন সাধারণ মানুষের।

এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের আজীবন ইউনিয়ন কর মওকুফ ঘোষণা করলেন। কেবল ঘোষণায় সীমাবদ্ধ থাকেননি তিনি।   

বৃহস্পতিবার (৫ মার্চ) জাতির শ্রেষ্ঠ সন্তান এলাকার সকল মুক্তিযোদ্ধাদের ইউনিয়ন পরিষদের কর আজীবনের জন্য মওকুফের সদন তুলে দেন। এই ঘোষণার পর এলাকার মানুষের কাছেও নন্দিত হচ্ছেন এই চেয়ারম্যান।

এদিন মুক্তিযোদ্ধা নায়েব সুবেদার (অব.) মো. সাজেদ আলীর হাতে আজীবন ইউনিয়ন কর মওকুফের সদন দিয়ে শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ইলিয়াছসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান লেইছ চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, সিলেট জেলা কৃষক লীগের সাবেক সভাপতি, খোলাফায়ে রাশেদীন দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.