Sylhet Today 24 PRINT

সিলেটে ‘ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মার্চ, ২০২০

সিলেটে 'ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সিলেট কালেক্টরেটের কর্মকর্তা ও কর্মচারীগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.