নিজস্ব প্রতিবেদক | ০৭ মার্চ, ২০২০
সিলেটের গোয়াইনঘাট থেকে ৬ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, শনিবার (৭ মার্চ) ভোররাতে সিলেটের গোয়াইনঘাট থানার বাঘের সড়ক থেকে মো. আবুল হোসেন (২২) নামের এক মাদকদ্রব্য বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ৬৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। আটক মো. আবুল হোসেন গোয়াইনঘাট থানার লাতু গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত আবুল হোসেনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।