Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০২০

গোলাপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যােগে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনাা সভা অনুুুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শবনম শারমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, কৃষি অফিসার খায়রুল আমিন।

আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার আজিজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মুহিব খান, বীর মুক্তিযোদ্ধা চন্দন শুকলা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন, সদস্য ফজলুর রহমান, সাংবাদিক হারিছ আলী, জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.