Sylhet Today 24 PRINT

মাধবপুরে ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে জসীম উদ্দিন ও জামাল উদ্দিন নামে ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাতে মাধবপুর থানার এস আই আজিজুর রহমান নাঈম, এ এস আই নিজাম উদ্দিন ও ইমরান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৭ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত জসীম উদ্দিন (৩৫) উপজেলার জগদীশপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত সাব্বির মিয়া পুত্র এবং জালাল (৪৯) নয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত হুছন আলীর পুত্র।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ ৮টি মামলা রয়েছে।

মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, তাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাসহ ডাকাতি, চুরি ও মাদকসহ ৮টি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.