Sylhet Today 24 PRINT

কোতোয়ালী থানা পরিদর্শন করেছেন সিএমএম

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মার্চ, ২০২০

সিলেট কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেছেন সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. আবুল কাশেম।

শনিবার (৭ মার্চ) সকাল দশটায় পরিদর্শনকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির ম্যাজিস্ট্রেটগণসহ কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ও কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সিএমএম কোতোয়ালী মডেল থানার হাজতখানা, মালখানাসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিএমএম কোতোয়ালী থানার পুলিশ কর্মকর্তাগণকে সততা ও স্বচ্ছতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন এবং পুলিশের উপর যেন আদালত ও জনগণের আস্থা বজায় থাকে সে লক্ষ্যে সব সময় সজাগ থাকার পরামর্শ দেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন এবং তদন্ত কার্যে ও আদালতের আদেশ পালনে তাদের বিভিন্ন সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক বেশ কিছু নির্দেশনা দেন।

এসময় সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. আবুল কাশেম কোতোয়ালী মডেল থানার একটি সুসজ্জিত দলের পরিদর্শন প্যারেডের সালাম গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.