Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ২৯ কার্টুন চোরাই মবিলসহ আটক ৫

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে ২৯ কার্টুন চোরাই মবিলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাত ২টায় শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়কের সরিষতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। চোরাই মালামালসহ আটককৃতদের শনিবার (৭ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২টায় শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়কের সরিষতলা এলাকায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই এনামুল হকের নেতৃত্বে রাত্রিকালীন টহল চলাকালে ২টি সিএনজি ভর্তি ২৯ কার্টুন চোরাই মবিলসহ ৫ জনকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। আটককৃতদের মধ্যে ২ জন সিএনজি অটোরিকশা চালক রয়েছে।

আটককৃতরা হলেন, শাহ আলম (৩৫), পিতা-হাশিম পাঠান, শ্যামলী আ/এ, শ্রীমঙ্গল, ইমরান খান (৩০), পিতা-আ. রহমান, বিরাইমপুর, শ্রীমঙ্গল, সুলেমান মিয়া (২৪), পিতা-মৃত ওয়াহিদ মিয়া, আউট সিগন্যাল, শ্রীমঙ্গল, সিএনজি চালক ইসমাইল হোসেন (২৬), পিতা-মৃত ফজর আলী, জানাউড়া, শ্রীমঙ্গল (গাড়ি নং মৌলভীবাজার থ-১১-৫০০৩), আব্দুল আজিজ (৩২), পিতা-হারুন মিয়া, সরইবাড়ি, কমলগঞ্জ (গাড়ির নং মৌলভীবাজার থ-১২-৬৮২২)।

শ্রীমঙ্গলের জেএস এন্টারপ্রাইজের প্রোপাইটর শফিকুল ইসলাম জাদব জানান, গত ৬ মার্চ শুক্রবার রাত ১টার দিকে তার দোকানের ১২ লাখ টাকার মবিল চুরি হয়। পুলিশের হাতে আটক ২৯ কার্টুন চোরাই মবিল তার দোকানের ছিল বলে জানান তিনি।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত চোরাই মালামাল শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.