Sylhet Today 24 PRINT

মাধবপুরে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০২০

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ কামরুন নাহার নিপা নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

রোববার (৮ মার্চ) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।

মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) কামরুল ইসলাম জানান, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুর গ্রামের আউয়াল মিয়ার মেয়ে ডা. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী কামরুন নাহার নিপা বাড়ির সকলে অগোচরে গোয়ালঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ইকবাল হোসেন জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.