Sylhet Today 24 PRINT

বাহুবলে সরকারি ভূমি থেকে মাটি উত্তোলন, ৩ লক্ষ টাকা জরিমানা

বাহুবল প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০২০

হবিগঞ্জের বাহুবলে সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোহাম্মদ ইউসুফ নামের এক ব্রিকস ফিল্ড মালিককে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ দণ্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে উপজেলার তগলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের রোডস এন্ড হাইওয়ের জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে রূপালী ব্রিকসকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় ও অভিযানে সার্বিক সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রূপালী ব্রিকস ফিল্ডকে সরকারি ভূমি থেকে উত্তোলনকৃত মাটি পুনরায় ভরাট করার নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.