Sylhet Today 24 PRINT

মাধবপুরে ফেনসিডিলসহ ৩ মাদক পাচারকারী আটক

মাধবপুর প্রতিনিধি |  ০৯ মার্চ, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী আরও তিন মাদক পাচারকারী পালিয়ে যায়।

সোমবার (৯ মার্চ) মধ্যরাতে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে তেলিয়াপাড়া চা বাগান সীমান্তের নিকটবর্তী ১৬ নম্বর ও ১৭ নম্বর সেকশনের মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সঞ্জয় পান তাঁতি, বিযুষ পান তাঁতি ও বিশ্বনাথ পান তাঁতি নামে তিন মাদক পাচারকারীকে আটক করে।

আটককৃত মাদক পাচারকারীরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ১৬ নম্বর বস্তির মৃত নরেশ পান তাঁতির ছেলে সঞ্জয় পান তাঁতি (২৮), একই এলাকার বিনোদ পান তাঁতির ছেলে বিযুষ পান তাঁতি (৩১) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগানের ফেলুয়া বস্তির অতুল পান তাঁতি লক্ষিন্দর এর ছেলে বিশ্বনাথ পান তাঁতি(২১)।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল নিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের উড়িষ্যা লাইনের মৃত পরবাদ পান তাঁতির ছেলে শান্তি কুমার পান তাঁতি (৪৫), একই এলাকার ১৬ নম্বর বস্তির মৃত মঙ্গল জরার ছেলে ভুট্টো জরা (৩২) ও একই উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের গোয়াসনগর গ্রামের বাহার মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৮) নামে তিন মাদক পাচারকারী পালিয়ে যায়।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.