Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৯ মার্চ, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৭টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে কমলগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীদের মধ্যে এই বই বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আব্দুল মালেক বাবুলের সঞ্চালনায় বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি মো. মুজিবুর রহমান মুজিব, বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডভোকেট সানোয়ার হোসেন, বিকাশ রঞ্জন পাল, সায়েখ আহমেদ, সাংবাদিক সজীব দেবরায়, সাংবাদিক অমিত ধর, জহির আলম নান্নু, মঈনুল ইসলাম খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.