Sylhet Today 24 PRINT

সিলেটে সাবেক অর্থমন্ত্রী মুহিতের সংবর্ধনা আজ

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০২০

সিলেটে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সংবর্ধনা অনুষ্ঠান আজ (মঙ্গলবার)। কৃষি প্রডিউসার অর্গানাইজেশন সিলেটের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক কৃষিবিদ মো. সালাহ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এনএটিপি প্রকল্প-২ এর উপ পরিচালক কৃষিবিদ গৌর গোবিন্দ দাশ।

এছাড়া এ অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাবৃন্দ।
 
এতে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কৃষি প্রডিউসার অর্গানাইজেশন সিলেটের সহ-সভাপতি সৈয়দুর রহমান ও সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.