Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ মার্চ, ২০২০

'দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গত' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ পালিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালি উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদির, কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফয়েজ আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, সাংবাদিক এম.এ.ওয়াহিদ রুলু প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকবেই। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.