Sylhet Today 24 PRINT

তাহিরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

তাহিরপুর প্রতিনিধি |  ১০ মার্চ, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, পিআইও সুব্রত দাস, শিক্ষক সোহেল আহমদ সাজু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.