Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে অবৈধ উপায়ে মাটি উত্তোলনের দায়ে অর্থদণ্ড

বানিয়াচং প্রতিনিধি |  ১১ মার্চ, ২০২০

অবৈধ উপায়ে হবিগঞ্জ-বানিয়াচং রোডের অইল্যার ভাঙ্গা ব্রিজের কাছ থেকে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ও সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান। অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ১১নং মক্রমপুর ইউনিয়নের তৌহিদ মিয়ার পুত্র তাজ উদ্দিন (৩০)। বুধবার (১১মার্চ) সকাল নয়টায় ভূমি অফিস প্রাঙ্গনে এ রায় প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান জানান, অবৈধ উপায়ে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে আটক ব্যক্তিতে এই অর্থদন্ড দেয়া হয়েছে। অবৈধ উপায়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি। অভিযানে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে বানিয়াচং থানা পুলিশের একটি দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.