Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে যাত্রীবাহি বাস খাদে, আহত ৩০

জগন্নাথপুর প্রতিনিধি |  ১১ মার্চ, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহি বাস খাদে পড়ে গিয়ে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। খাদে পড়ে বাসটি জলাভূমিতে ধেবে যায়। বাসের ভেতরে আর কোনো যাত্রী রয়েছেন কী না তা খোঁজে দেখছে পুলিশ ও দমকল বাহিনী।

বুধবার দুপুর সাড়ে ১২টায় জগন্নাথপুর-পাগলা মহাসড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর উপজেলা সদর থেকে যাত্রীবাহী বাসটি প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জ জেলা সদরে যাচ্ছিল। কলকলিয়া নামক স্থানে নদীর ওপর সেতু নির্মানের কাজ চলছে। পাশের বিকল্প মাটির সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রন হারালে বাসটি সড়কের ডান পাশের একটি জলাভূমিতে পড়ে কাদা মাটিতে ধেবে যায়।

খবর পেয়ে থানার জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

আহত যাত্রী হলেন, হেলন সরদার (৫০), তপু ঘোষ (২৭), লিপু দাস (২৮), সাজেদা বেগম (৩৫), আবিদুল (৪), পুস্প আরা (২৫), রুপতেরা বেগম (৬০), তাওহিয়া জান্নাত (১৯), নুর বান (৬১), সঞ্জিত (২৬), মামুনুজ্জামান খান (২৫), লাকি (৮মাস), মতিউর (৩০) সহ আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত হেলন সরদার ও মতিউর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.