Sylhet Today 24 PRINT

ছাতকে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

ছাতক প্রতিনিধি |  ১১ মার্চ, ২০২০

সুনামগঞ্জের ছাতকে র‍্যাবের অভিযানে ৮শ পিস ইয়াবা, নগদ টাকা, মোবাইল ও ৩টি সিমকার্ডসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মো দিলোয়ার হোসেন (৩০) উপজেলার উত্তর খুড়মা ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত মখন মিয়ার পুত্র।

বুধবার (১১মার্চ) দুপুরে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের এএসপি মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার গোবিন্দগঞ্জ মেসার্স আমিন ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তাকে র‌্যাবের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের এএসপি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.