Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ বৃন্দাবন কলেজে বাস সার্ভিসের উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ মার্চ, ২০২০

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীরা যেন বিনা ভাড়ায় কলেজে আসা যাওয়া করতে পারে সেজন্য ৫টি বাস চালু করা হয়।

বুধবার দুপুরে হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির বাস সার্ভিসের উদ্বোধন করেন।

এসময় তিনি ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে দেশরত্ন শেখ হাসিনা একাডেমিক কাম পরীক্ষা হলের ৪র্থ ও পঞ্চম তলা এবং ড. এম. এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের উদ্বোধন করেন।

বাস সার্ভিসের উদ্বোধন ও এই দুই প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচনের পরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য।

এমপি আবু জাহির বলেন, এক সময় হবিগঞ্জ জেলাকে অবহেলিত বলতেন পার্শ্ববর্তী জেলার বাসিন্দাগণ। কিন্তু বিগত ১০ বছরে যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষাসহ সকল ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি সাধিত হয়েছে। এজন্য হবিগঞ্জ এখন আলোকিত জেলায় পরিচিতি লাভ করেছে। এখানে আমরা প্রতিষ্ঠা করেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং শীঘ্রই প্রতিষ্ঠা হতে যাচ্ছে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসার শাহনাজ পারভীন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াছ বখত চৌধুরী জালাল, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল হাকিম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দা রকিবুন্নাহার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সেতু প্রমুখ।

পরে মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও কলেজের আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার জানান, ১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ দেশরতœ শেখ হাসিনা একাডেমিক কাম পরীক্ষা হল এর ৪র্থ ও ৫ তলা এবং ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ড. এমএ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ৪র্থ ও ৫ তলার ঊর্ধ্বমুখী স¤প্রসারণ করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.