Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

বুধবার (১১ মার্চ) বিকাল ৪টায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা, শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার পরিকল্পনার রয়েছে সরকারের। মহাসড়ককে ৪ লেনে উন্নয়নের কাজ অচিরেই শুরু হবে। তাই প্রায় ১৫ দিন আগে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়ে মাইকিং করে। এরই অংশ হিসেবে পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। এতে মহাসড়কের উভয় পাশের প্রায় ২ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার জানান, ঢাকা-সিলেট মহাসড়ক ৪লেনে উন্নত করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। নিষেধ দেয়ার পরও দোকানপাট নিয়ে বসাতে অলিপুর মহাসড়কের উভয় পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.