Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে মাস্কের অতিরিক্ত দাম রাখায় ৫ গার্মেন্টসকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১১ মার্চ, ২০২০

মাস্কের দাম বে‌শি রাখায় সুনামগঞ্জ শহরে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযানে ৫টি গার্মেন্টসকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ন্যায্যমূল্যে বিক্রির তালিকা প্রদর্শনের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন, মা‌স্কের দাম বে‌শি রাখার খবর পে‌য়ে শহরের হকার্স মার্কেট ও ডিএস রোড এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্কের দাম বে‌শি রাখার বিষয়‌টি সত্যতা পে‌য়ে সুফিয়া গার্মেন্টস এন্ড এম্পোরিয়াম, ম্যানস ওয়াল্ডসহ ৫টি গার্মেন্টসকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। ‌

তি‌নি বলেন, করোনাভাইরাসকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাস্ক বিক্রি করা শুরু করেছেন। আমাদেরকে কয়েকজন মানুষ বিষয়টি জানালো আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এরকম ভ্রাম্যমান আদাল‌তের এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মো. শ‌ফিকুল আলম উপস্থিত ছি‌লেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.