Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে প্রধান জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৫

প্রায় ৩০ হাজার মুসল্লির নামাজ আদায়ের মধ্য দিয়ে মৌলভীবাজারের টাউন ঈদগাহ ময়দানে ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা, ৮টা ও ৯টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

তিনটি জামাতে যাথাক্রমে ইমামতি করেন মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, পশ্চিম বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মুহিবুর রহমান ও সুলতানপুর মসজিদের ইমাম মুফতি মাওলানা শামছুজ্জোহা।

ঈদ জামাতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ্ জালাল, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতারা।

উল্লেখ্য, জেলার ৭টি উপজেলার শতাধিক স্থানে বিভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.