Sylhet Today 24 PRINT

সিলেটের ঈদের জামাতে সৌদিতে নিহতদের জন্য বিশেষ মোনাজাত

নিজস্ব প্রতিবেদক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৫

সকাল ৮টায় সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। আকাশ মেঘলা থাকলেও শেষ পর্যন্ত বৃষ্টি না নামায় মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পেরেছেন।

নামাজ আদায় করতে ভোর থেকেই অসংখ্য মানুশ শাহী ঈদগাহ এলাকায় জড়ো হতে থাকেন। মূল ময়দান পেরিয়ে নামাজের সারি রাস্তা পর্যন্ত বিস্তৃত হয়।

শাহ ঈদগাহ ময়দানে ঈদের জামাতের ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ কামাল উদ্দিন। জামাতের আগে বয়ান পেশ করেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। গতকাল (বৃহস্পতিবার) হজের শেষ আনুষ্টানিকতার সময় সৌদি আরবের মিনায় ৭১৭ জন হাজির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর বিএনপি'র সদস্য সচিব বদরুজ্জামান সেলিম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই জামাতে অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.