Sylhet Today 24 PRINT

নগরীর উপশহর থেকে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১২ মার্চ, ২০২০

সিলেট নগরীর উপশহর এলাকা থেকে ৬ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার (১১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন অপারেশন কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম এবং এএসপি নাহিদ হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে সিলেটের শাহপরান থানাধীন উপশহরস্থ রোজভিউ হোটেলের সামনে থেকে জিআর মামলা নং ২৪২/৯৪ (নবীগঞ্জ) দঃ বিঃ ৪৪৭/৩২৪/৩২৬/৩০৭ ধারা এর ৬ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- সাহেব আলী (৬১), পিতা- মৃত শাহ আলম, সাং- সাতাইহাল, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।

গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.